বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযানে, ৫০০ পিস গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলু মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শুভ সরকার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে লাংলু মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শুভ সরকার নওগাঁ জেলার রানীনগর থানার পারইল গ্রামের সুদেব চন্দ্রের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় শুভ সরকারকে তল্লাশি করে তার কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

No comments