শিরোনাম

কোরআন-হাদিস বোঝার পর থেকে আ.লীগ করি না: আমির হামজা

চ্যানেল টেন ডেস্কঃ

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, তার বংশের অধিকাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক হলেও কোরআন-হাদিস বোঝার পর থেকেই তিনি ও তার বাবা দলটির বিরোধিতা করে আসছেন।

তিনি বলেন, ‘এ জন্য আত্মীয়স্বজন আমাদের ওপর খুব রেগে থাকতেন।’

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নিজের পারিবারিক রাজনৈতিক ইতিহাস তুলে ধরে মুফতি আমির হামজা বলেন, তার বংশের পূর্বপুরুষ ও পরদাদারা প্রথমে জাতীয় পার্টির সমর্থক ছিলেন। পরে মাহবুবুল আলম হানিফের নিয়ন্ত্রণে থাকায় তার বংশের লোকেরা আওয়ামী লীগ করতে বাধ্য হন বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘তবে আমার বংশের লোকেরা এখন সবাই ইসলামের পথে চলে এসেছেন। বিশেষ করে আমি এমপি হওয়ার পর।’

এছাড়াও তিনি তার বক্তব্যে স্থানীয় রাজনীতিতে তার বংশের প্রভাব তুলে ধরেন। তিনি জানান, গত ৩৫-৩৭ বছর ধরে তার বংশের বিভিন্ন লোকেরা চেয়ারম্যান-মেম্বারের দায়িত্ব পালনসহ এলাকার নানান কাজের আঞ্জাম দিয়ে আসছেন।

No comments