বগুড়ার গাবতলীতে পুলিশের অভিযানে ২৫ পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ। এ সময় তার বাড়ির শয়নকক্ষ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মো. নাহিদ হাসান শুভ (২১), পিতা: মো. আজাদুল ইসলাম, গ্রাম: জাতহলিদা, থানা: গাবতলী, জেলা: বগুড়াকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদক জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে গাবতলী মডেল থানা পুলিশ। মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
.jpeg)
No comments