শিরোনাম

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

চ্যানেল টেন ডেস্কঃ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করেছে বিএনপি। রাষ্ট্রপতি পদে মনোনীত হওয়ায় এরইমধ্যে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি (মির্জা ফখরুল) প্রার্থী হওয়ার সাথে সাথে বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন।

মহাসচিবের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? এ প্রশ্নে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী আরও বলেন, মিটিং চলমান আছে। দলের পক্ষ থেকে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব দেওয়া আছে। যে প্রক্রিয়ায় যেভাবে হোক তিনি মতামত নিয়ে জানাবেন। আপনারা জানতে পারবেন।

উল্লেখ্য, এ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, চিফ হুইপ, হুইপরা এবং সব যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন।

No comments