শিরোনাম

বগুড়ায় ২১০০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মনোয়ার হোসেন মোহন (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে সদর উপজেলার মাটিডালী করতোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল।


গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন মোহন মাটিডালী করতোয়াপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল মোহনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘর তল্লাশি করে তার বিছানার তোশকের নিচ থেকে ২১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা।

ওসি ইব্রাহীম আলী আরও জানান, গ্রেপ্তারকৃত মোহন দীর্ঘদিন ধরে বগুড়া শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় পূর্বেও ৭টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

No comments