১১৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে ধরে পুলিশে দিলেন গ্রামবাসী
১১৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে ধরে কোটচাঁদপুর থানা পুলিশের হাতে সৌপদ্য করেছেন গ্রামবাসী। রবিবার রাতে তাদেরকে স্থানীয় বড়বামনদহ গ্রাম থেকে আটক করা হয়। আটকরা, হলেন নাসির উদ্দিন মামুন (৫০) ও তাঁর স্ত্রী রুপালী খাতুন (৪০)। সোমবার সকালে ওই দম্পতিকে আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ।
জানা যায়,নাসির উদ্দীন মামুন দীর্ঘদিন ধরে কোটচাঁদপুরের বড়বামনদহ এলাকায় একটি সিন্ডিকেট তৈরি করে মাদকের কারবার চালিয়ে আসছিল। এক প্রকার তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল গ্রামবাসী। রবিবার রাতে তাকে ধরতে গ্রামবাসী ওত পেতে বসেছিলেন গ্রামের শেখপাড়া সিরু মার্কেটের কাছে।
এ সময় মামুন মটর সাইকেল করে গ্রামের দিকে যাচ্ছিলেন। গ্রামবাসী তাকে দেখে মটর সাইকেলের গতিরোধ করেন। এরপর তাঁর কাছ থেকে ৭৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় উত্তেজিত গ্রামবাসী তাঁকে মারপিট করেন।
এরপর গ্রামবাসী তাঁর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে আরো ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। মোট ওই দম্পত্তির কাছ থেকে গ্রামবাসী ১১৩ পিচ ইয়াবা উদ্ধার করেন। এ সময় ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব ও ঈমাম নামের আরো দুই আটক করেন তারা। এরপর কোটচাঁদপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে সাকিব ও ঈমামের বাবা- মায়ের দাবী তাঁর ছেলেরা এ সব কাজের সঙ্গে ছিলেন না।
নাসির উদ্দীন মামুন কোটচাঁদপুর বড়বামনদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে,রুপালি খাতুন মামুনের স্ত্রী আর সাকিব হোসেন ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও ঈমাম কারিগরও একি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আতিয়ার রহমান বলেন,ঘটনার দিন মামুন আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
এরকিছুক্ষন পর গ্রামের মধ্যে হৈচৈ শুনতে পায়। এরপর এগিয়ে গিয়ে দেখতে পায় গ্রামবাসী তাদের ধরে মারছেন। আমার ছেলে ওই ঘটনার সঙ্গে জড়িত না। অন্যদিকে ঈমামের পিতা মোহাম্মদ আলী বলেন,ঈমামকে তিন ধরে খুঁজে পাচ্চিলাম না। বিষয়টি নিয়ে থানায় জিডিও করেছি। আর তাকে পাওয়া গেছে গ্রামের এক বাড়িতে। এখন তাকে মামুনের সঙ্গে জড়িয়ে দিচ্ছেন।
কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) অমৃত মৈত্র বলেন,রাতে গ্রামবাসী ৯৯৯ নাম্বারে কল করে কোটচাঁদপুর থানাকে জানিয়েছিল। এ ছাড়া ব্যক্তিগত ভাবে আমিও কল পেয়েছিলাম।
এরপর ঘটনাস্থলে গিয়ে নাসির উদ্দীন মামুন,তাঁর স্ত্রী রুপালী খাতুন,সাকিব ও ঈমামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১৩ পিচ ইয়াবা ট্যাবলেট। সোমবার সকালে আটকৃতদের আদালতে পাঠিয়েছেন কোটচাঁদপুর থানার পুলিশ।

No comments