শিরোনাম

শিবগঞ্জের পীরবে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের পীরব এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মো. মজনু সরকার (৩৬), মতিউর রহমান (২৬) ও মো. বুলবুল আহমেদ (৩৭)-কে আটক করা হয়।

পরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন আসামিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments