শিরোনাম

মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি সম্পন্ন

‎

চ্যানেল টেন ডেস্কঃ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসভবনে ফিরে যাবেন তিনি।

‎গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার ২৪ জুলাই জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । বঙ্গভবন ত্যাগ করার পর তিনি রাজধানীর গুলশান-১ নম্বরের ১২৩ নম্বর রোডে অবস্থিত তার নিজস্ব বাসভবন 'গ্রিন ভিলা'-য় উঠবেন।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

No comments