শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
চ্যানেল টেন ডেস্কঃ
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাশিয়ার ভিলিউচিনস্ক শহরের প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে।
সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা এমবি স্কেলে ৫ দশমিক ১। একজন ভূকম্পবিদ তথ্যটি পর্যালোচনা করে নিশ্চিত করেছেন।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা সাধারণ মানুষের কাছ থেকে অনুভূতির কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

No comments