শিরোনাম

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৮

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের বিশেষ অভিযানে লিটন সাকিদার হত্যা মামলার পাঁচ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামিরা হলেন— মো. আমিরুল ইসলাম ওরফে পিন্টু (৪৩), মো. আতাউর রহমান আরিফ প্রামানিক (৪২), মো. মুকুল মিয়া (৪২), মো. সুমন মিয়া (৪২) এবং মো. আতিকুর রহমান ওরফে লাজু প্রামানিক (৩৯)। তাদের মধ্যে অধিকাংশের বাড়ি সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ী এলাকায় এবং একজনের বাড়ি চর হরিণা গ্রামে।

এছাড়া পৃথক পরোয়ানাভুক্ত মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মো. লাজু ওরফে নাজু প্রামানিক (২৫), মোছা. মাজেদা খাতুন এবং মো. বাবলু মন্ডল।

সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সকলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তথ্যসূত্র: অফিসার ইনচার্জ, সারিয়াকান্দি থানা, বগুড়া।

No comments