শিরোনাম

আটক যুবলীগ নেতার জামিনের পক্ষে আদালতে ২০ বিএনপি নেতার হলফনামা

চ্যানেল টেন ডেস্কঃ

হয়নি এবং এজাহারেও তার নাম অন্তর্ভুক্ত ছিল না। স্বাক্ষরকারীদের ভাষ্য, তার বিরুদ্ধে ন্যূনতম সম্পৃক্ততার তথ্য থাকলে তারা বাদীকে তা জানাতেন এবং তিনি এজাহারভুক্ত আসামি হতেন। এছাড়া তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করার আগে সাক্ষী বা বাদীর সঙ্গে যোগাযোগ কিংবা জিজ্ঞাসাবাদ করেননি বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান বলেন, ‘আমরা মামলার সাক্ষী হিসেবে একজন নির্দোষ ব্যক্তির বিষয়ে এফিডেভিট দিয়েছি।’

অন্যদিকে মামলার বাদী ও পৌর ছাত্রদলের সদস্যসচিব সুমন মণ্ডল বলেন, ‘জাকির হোসেন শামীম আমার মামলার এজাহারভুক্ত আসামি নন। তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছি, তিনি অনেক আগে একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তাকে আওয়ামী লীগের মিছিল-মিটিং ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে তার ছবি রয়েছে। যদিও তিনি আওয়ামী লীগের কোনো কমিটির সদস্য ছিলেন না, তবুও দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’

No comments