শিরোনাম

বগুড়ায় র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার, পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রাম থানার একটি ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মোঃ বাবলা ফকির (৩৭)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে র‍্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়ার একটি আভিযানিক দল সদর উপজেলার চক সূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, নন্দীগ্রাম থানার এফআইআর নং-১৭ (তারিখ: ১৮ মে ২০২৬) এবং জিআর নং-৬৭-এর ডাকাতি মামলায় (পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারা) তদন্তে প্রাপ্ত আসামি বাবলা ফকির দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত বাবলা ফকির বগুড়া সদর উপজেলার চক সূত্রাপুর এলাকার বাদুরতলা (কুলিপট্টি) গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

র‍্যাব-১২ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধ, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments