বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআই’র বিরুদ্ধে তদন্ত শুরু
প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাবের অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পরার পর বগুড়ার ধুনট থানা থেকে প্রত্যাহারকৃত উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে তদন্তে নেমেছেন পুলিশ। আজ শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ও মায়ের মৌখিক ও লিখিত স্বাক্ষ্য গ্রহন করা হয়।
থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী স্থানীয় প্রতারক দালাল চক্রের মাধ্যমে প্রায় ৬ মাস আগে ৫ লাখ টাকা দিয়ে সৌদি আরবে যান। কিন্ত সেখানে দালাল চক্রের সদস্যরা তাকে কোন কাজ দেয়নি। এ ঘটনা নিয়ে প্রবাসীর মা দালালদের সঙ্গে তর্কে জড়ালে দালালদের মারপিটের শিকার হন। এ ঘটনায় ২১ জুন প্রবাসীর মা বাদি হয়ে চিহ্নিত দুই দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। থানার এসআই মোস্তাফিজার রহমানকে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
অভিযোগটি তদন্তকালে প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীর ওপর মোস্তাফিজারের কুদৃষ্টি পড়ে। এক পর্যায়ে স্বামীর বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রবাসির স্ত্রীর মুঠোফোনে একাধিকবার কথা বলেন মোস্তাফিজার রহমান। কিন্ত এসআই মোস্তাফিজার অভিযুক্ত দালালদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে অভিযোগের বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করেননি। এতে হতাশায় পড়েন প্রবাসীর স্ত্রী ও পরিবারের লোকজন।

No comments