গাবতলীতে ওলামাদলের সম্মেলনে উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা
বগুড়ার গাবতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে স্থানীয় পাইলট হাইস্কুল হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে প্রধান অতিথি এমপি মোরশেদ মিলটন বৃক্ষরোপণ করেন।
জেলা ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা ওলামাদলের সদস্য সচিব কাজী মুফতি একরামুল হক। স্বাগত বক্তব্য রাখেন গাবতলী পৌর ওলামাদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মমিন, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, জেলা ওলামাদলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাব্বীর আহমাদ ওসমানী ও মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ আলোচক ছিলেন জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা জাহিদুর রহমান আল জাহিদ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গাবতলী উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শাখায় মাওলানা মো. নূর আলম সভাপতি, হাফেজ মাওলানা মো. আব্দুল মোমিন সহ-সভাপতি, মাওলানা মো. আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক, মাওলানা মো. ইসমাইল হোসেন সহ-সাধারণ সম্পাদক এবং মাওলানা মো. মোকলেছুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
অন্যদিকে, গাবতলী পৌর শাখার আংশিক কমিটিতে মো. আলমগীর হোসেন সভাপতি, মো. আব্দুর রহিম সহ-সভাপতি, মুফতি মাওলানা মো. ইব্রাহিম বিন আবু সুফিয়ান সাধারণ সম্পাদক, মো. হাফিজ আব্দুর রশিদ সহ-সাধারণ সম্পাদক এবং মো. নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন।

No comments