সারিয়াকান্দিতে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি হলেন জোড়গাছা নতুনপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম ওরফে গেদার ছেলে মো. ওয়াজেদ হোসেন (৪৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে সারিয়াকান্দি থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে। এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তি হলেন জোড়গাছা নতুনপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম ওরফে গেদার ছেলে মো. ওয়াজেদ হোসেন (৪৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে সারিয়াকান্দি থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, জুয়া ও অন্যান্য অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।

No comments