শিরোনাম

বগুড়ার সারিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে, গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৭

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানে মাদক ও চুরি বিরোধী অভিযানে ৭ জনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। এর মধ্যে ৫ জন মাদক-সংশ্লিষ্ট এবং ২ জন বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে উপজেলার ছাগলধরা এলাকা থেকে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ মো. সোহাগ প্রামানিক (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ছাগলধরা (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।

এছাড়া পৃথক অভিযানে চুরি হওয়া প্রায় ১০ কেজি ২০০ গ্রাম ওজনের পিতলের ৫টি সোলার টাওয়ার এবং চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাতলা উপজেলার করমজা গ্রামের মো. পিন্টু মিয়া (২৫) নামে এক পেশাদার চোরকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, সীমিত জনবল নিয়েও জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় ও তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তাও দিয়েছে সারিয়াকান্দি থানা পুলিশ।

No comments