শিরোনাম

কৌশলে মাদক পাচার, বগুড়ায় বাসে মিলল ১০০ ইস্কাফের বতল : নারীসহ গ্রেফতার ২

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় অভিনব কৌশলে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ১০০ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠের প্রধান গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে দুই নারী বিপুল পরিমাণ মাদক বহন করছেন। পরে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২-এর একটি আভিযানিক দল সেখানে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটকরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মোছা. রুবিনা বেগম (৫১) ও মোছা. শিল্পী (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ, একটি বাটন মোবাইল ফোন (সিমসহ) এবং মাদক বিক্রির ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক দুই নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

No comments