শিরোনাম

বগুড়ায় পুলিশের সামনেই দুই ভাইয়ের ওপর হামলা, একজন ছুরিকাহত

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া মহানগরের পুরান বগুড়া রেলগেট এলাকায় পুলিশের উপস্থিতিতেই দুই ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশিক গুরুতর আহত হন এবং তার ভাই আতিক মাথায় আঘাত পান।

স্থানীয়দের দাবি, আশিক ও আতিক নিজেদের মুদি দোকানে ব্যবসা করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আশিককে ছুরিকাঘাত করে এবং আতিককে মারধর করে পালিয়ে যায়।

ঘটনার সময় অদূরেই দায়িত্বরত পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আশিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর প্রাথমিক চিকিৎসা শেষে আতিক বাসায় ফিরেছেন।

স্টেডিয়াম ফাঁড়ি পুলিশের এসআই নূর আলম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

No comments