শিরোনাম

বগুড়ায় আরিফ শেখ হত্যা : ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনীতে সংঘটিত আলোচিত আরিফ শেখ (৩৪) হত্যা মামলার এজাহারভুক্ত ১১ নম্বর পলাতক আসামি মো. নয়ন (২৪)-কে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২, সিপিএসসি বগুড়া।

র‍্যাব জানায়, শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লতিফপুর কলোনী এলাকায় অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, পাওনা টাকা ও বিয়ে-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি আরিফ শেখকে ডেকে নিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, লোহার রড, রামদা ও ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে র‍্যাব।

র‍্যাব-১২ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

No comments