৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তথ্য সঠিক নয়, যা জানাল শিক্ষা বোর্ড
ফেসবুকে ছড়ানো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিভিন্ন পেজ ও গ্রুপে আগামী ৩০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানানো হলেও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, তথ্যটি পুরোপুরি বিভ্রান্তিকর।
ফল প্রকাশ নিয়ে শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফল প্রকাশের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
২০ জুলাই ফল প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান,
গত ২১ এপ্রিল এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।
এতে অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। বিগত বছরগুলোর তুলনায় এবার এসএসসিতে বহিষ্কারের হার ছিল।
২১ এপ্রিল শুরু হয়ে চলতি বছরের ২০ মে শেষ হয় এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা।
নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসেবে ২০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শিক্ষা বোর্ড এবার ফল প্রকাশ করতে পারেনি।

No comments