শিরোনাম

আগে শ্রমিক লীগ, এখন শ্রমিক দলের সংগঠনে একই ব্যক্তিরা: বাপাউবো বগুড়ায় নেতৃত্ব নিয়ে প্রশ্ন

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) আঞ্চলিক কার্যালয়ের শ্রমিক সংগঠন নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পূর্বে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারী লীগ (রেজি. নং- বি-১৮৮৭, সিবিএ)-এর সঙ্গে সম্পৃক্ত থাকা কয়েকজন ব্যক্তি বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং- বি-১৯০১), বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃত্বে রয়েছেন।

জানা গেছে, অতীতে শ্রমিক কর্মচারী লীগের বগুড়া আঞ্চলিক কমিটির বিভিন্ন কার্যক্রমে জড়িত থাকা ব্যক্তিদের মধ্য থেকেই অনেকে বর্তমানে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের শ্রমিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

বর্তমানে মোঃ সজীব হাসান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং- বি-১৯০১), বগুড়া আঞ্চলিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনেরও পূর্বে শ্রমিক কর্মচারী লীগের সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে শ্রমিক সংগঠনের অভ্যন্তরে নানা আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে একই ব্যক্তিদের সংগঠন পরিবর্তন ও নেতৃত্বে আসার বিষয়টি নিয়ে। তবে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে তুলে ধরা হবে।

No comments