বগুড়া নওগাঁ মহাসড়ক কাহালুর 'বৌ বাজারে' ট্রাকেক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বৌ বাজার এলাকায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। শনিবার (তারিখ) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত পিকআপ ও ট্রাক জব্দ করা হয়েছে।
কাহালু থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments