ক্যান্সারের কাছে হার মানলেন শেরপুরের তরুণ রাকিব
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের বাসিন্দা মো. রাকিবুল ইসলাম (রাকিব) (২০) ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাকিবের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

No comments