শিরোনাম

মেসিকে থামানো প্রায় অসম্ভব, স্বীকার করলেন এমবাপ্পে

চ্যানেল টেন ডেস্কঃ

ফ্রান্স-ইরাক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিওনেল মেসির প্রতি অগাধ শ্রদ্ধা প্রকাশ করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুটের লড়াইয়ে একে অপরের কড়া প্রতিদ্বন্দ্বী হলেও এমবাপ্পে বলেন, "মেসিকে নজরে রাখলেও তিনি সুযোগ পেলেই গোল করে বসেন। সে সবসময় আপনার পেছনে কোথাও ওত পেতে থাকবে।"

চলতি বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করা এমবাপ্পে এবং আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকম্যান মেসি দুজনেই ছুটছেন বিশ্বরেকর্ডের পেছনে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে ট্রফি জয়কেই প্রধান লক্ষ্য মানছেন ফরাসি তারকা। আর্জেন্টাইন অধিনায়ককে ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা’ স্বীকৃতি দিয়ে এমবাপ্পে বুঝিয়ে দিলেন—মাঠে লড়াই থাকলেও বাইরে লিজেন্ডদের প্রতি সম্মানটাই আসল।

No comments