শিরোনাম

আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঝটিকা মিছিল, ছাত্রলীগ কর্মী সিহাব গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করার অভিযোগে ছাত্রলীগ কর্মী মোঃ শামসুজ্জোহা (ওরফে সিহাব)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে সোনাতলা থানার আওতাধীন ডাকুমারা হাট সংলগ্ন একটি সড়কে সিহাবের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও ধারণ করে সংরক্ষণ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিহাবের সহযোগী বিপ্লব নামের এক ব্যক্তি ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। বিষয়টি পুলিশের নজরে এলে ভিডিওটি যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে মিছিলে সিহাবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামসুজ্জোহা ওরফে সিহাব গাবতলী সদর ইউনিয়নের তরফভাইখা গ্রামের মোহাম্মদ আজিজার রহমানের ছেলে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

No comments