শিরোনাম

বগুড়ার গাবতলীতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুবেল রায় (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে গাবতলী মডেল থানা পুলিশ। 

বুধবার (২৪ জুন) পরিচালিত এ অভিযানে পৌরসভার পুরান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুবেল রায় মৃত রামচরণ রায়ের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী মডেল থানা পুলিশ পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সুবেল রায়কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পুলিশ আরও জানায়, আটক সুবেল রায়ের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া দুটি মাদক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments