ঈদুল আজহার ছুটি শেষে বগুড়া জেলা প্রশাসন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে বগুড়া জেলা প্রশাসন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (০১) জুন আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসন চত্বরের বিভিন্ন এলাকা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
উপস্থিত কর্মকর্তারা বলেন, পরিচ্ছন্ন কর্মপরিবেশ সেবার মান বৃদ্ধির পাশাপাশি কর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি করে। নিয়মিত এমন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকারি দপ্তরগুলোর পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখা সম্ভব।
এ সময় বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান-সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ।

No comments