বগুড়ার গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১৭
বগুড়ার গাবতলী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলার উদ্ধার করা হয় এবং ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার (১২) জুন ২০২৬ তারিখে গাবতলী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার এবং ১৭ জনকে গ্রেফতার করা হয়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হুমায়ন কবির, সহকারী পুলিশ সুপার, বগুড়ার নেতৃত্বে গাবতলী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ।
অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সাহাবুল ইসলাম (৩৮), পিতা: মোঃ আব্দুল হান্নান, সাং- গাবতলী পূর্বপাড়া; শ্রী সবুজ রায় (৪৮), পিতা: রামচরণ রায়, সাং- গাবতলী পুরাতন বাজার; এবং মোঃ ফরহাদ হোসেন (৩৬), পিতা: মৃত টুকু মিয়া, সাং- মধ্যমারছেও, থানা- গাবতলী, জেলা- বগুড়া।
তাদের কাছ থেকে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক ৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও পৃথক অভিযানে একটি বার্মিজ চাকুসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার ৩ জন, অস্ত্র মামলার ২ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জন, নিয়মিত মামলার ১ জন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৩ জন রয়েছে।
সর্বমোট ১৭ জন আসামিকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাবতলী মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

No comments