ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় রোববার (০৭ জুন) রাত আনুমানিক ১১টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এ ভূমিকম্পে শহর ও জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টা ৩৯ মিনিটের দিকে হঠাৎ কয়েক সেকেন্ড ধরে ভবন ও আসবাবপত্র কেঁপে ওঠে। এ সময় অনেকেই প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত হয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প অনুভবের বিষয়ে ব্যাপক আলোচনা দেখা যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভুটান অঞ্চলে এবং এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ভুটানে হলেও এর কম্পন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে বগুড়ার কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত আসছে...

No comments