শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা

চ্যানেল টেন ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জ শহরে আমের ক্যারেট চুরিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রজব (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর ১টার দিকে শহরের পুরাতন আমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যু রজব চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া মহল্লার বাসিন্দা এবং মো. বাবুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন আমবাজারে আমের ক্যারেট চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন কিশোর গ্যাং সদস্যের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে জিসান, নাসির, মেহেদীসহ কয়েকজন কিশোর গ্যাং সদস্য রজবকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

No comments