বগুড়ার সারিয়াকান্দীতে পুলিশের বিশেষ অভিযানে : গ্রেফতার ৪
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিভিন্ন অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে সারিয়াকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ১০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ হাসান (২৫) ও মাদকসেবী মোঃ রাকিবুল হাসান বাবুকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি মোঃ আতাউর রহমান গোল্লা ফকির (৫৪) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামি শিল্পীকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments