যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন, মূল্যস্ফীতি ভালোবাসি
চ্যানেল টেন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মূল্যস্ফীতি ভালোবাসি। আপনারা জানেন আমি কি সবচেয়ে বেশি ভালোবাসি? আমি মূল্যস্ফীতি ভালোবাসি।
বিবিসির এক প্রতিবেদেন এ তথ্য জানা গেছে।
গত তিন বছরে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম গত মাসে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এই জবাব দেন তিনি।
মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো জানায়, গত বছরের তুলনায় মে মাসে নিত্যপণ্যের দাম ৪ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি দাম বৃদ্ধি পাওয়ায় নিত্যপণ্যে প্রভাব পড়েছে।
দাম কমার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইরান যুদ্ধ বন্ধ হলেই জিনিসপত্রের দাম কমে যাবে।

No comments