শিরোনাম

বুধবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চ্যানেল টেন ডেস্কঃ

গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

এতে বলা হয়, বুধবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ‘আলুটিলা ফিডার’ এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

আওতাভুক্ত এলাকাগুলো হলো খবংপুড়িয়া, উপালীপাড়া, কলেজপাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়াপাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া, আলুটিলা।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

No comments