নিজের মাছের ঘেরে কাজ করছিলেন হাকিম, বজ্রপাতে গেল প্রাণ
চ্যানেল টেন ডেস্কঃ
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ভেটখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল হাকিম (২৯)। তিনি শ্যামনগর উপজেলার ভেটখালি কলোনীপাড়ার শেখ লুৎফর রহমানের ছেলে।
রমজাননগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, হাকিম পেশায় একজন মৎস্যচাষী ছিলেন। দুপুরে তিনি নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments