শিরোনাম

বগুড়ায় যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি রাজু গ্রেফতার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় যৌতুকের জন্য স্ত্রী হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোঃ রাজু মন্ডল (৩০) গ্রেফতার করেছে (র‌্যাব)-১২, সিপিএসসি বগুড়া।

শুক্রবার (২৬ জুন) ভোর ৪টার দিকে বগুড়ার ধুনট উপজেলার উত্তর চুনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, ধুনট থানায় দায়ের হওয়া যৌতুকের জন্য হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রাজু মন্ডল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, তিনি ধুনট উপজেলার উত্তর চুনিয়াপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাজু মন্ডল ধুনট উপজেলার উত্তর চুনিয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

No comments