শিরোনাম

বগুড়ার গাবতলীতে প্রবাসীর স্ত্রী প্রেমের সম্পর্ক নিয়ে বিতর্ক, থানায় লিখিত অভিযোগ

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার একটি এলাকায় এক নারীর দায়ের করা অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগকারী নারী গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে দাবি করেছেন, একজন ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে বিভিন্ন ধরনের আর্থিক ও ব্যক্তিগত জটিলতা তৈরি হয়েছে।

গত রোববার (৭ জুন) গাবতলী মডেল থানার দায়ের করা হয়। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ নেওয়া হয়েছে এবং তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি থানার কাছে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

এ বিষয়ে গাবতলী মডেল থানার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলেও তিনি জানান।

অন্যদিকে, অভিযোগে অভিযুক্ত ব্যক্তি অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, তাকে হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসীর অনেকে বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments