শিরোনাম

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুই ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা, কুপিয়ে গুরুতর আহত

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া মহানগরের ১ নম্বর ওয়ার্ডের আটা পাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম-আহ্বায়ক মো. রাশেদ শেখ (৩৫) এবং তার ছোট ভাই মো. রাকিব (৩০)। তারা উভয়েই মো. জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আটা পাড়া এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তারা গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানান, পূর্বের কোনো বিরোধ বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

No comments