সীমান্তে মাইন বিস্ফোরণ, প্রাণ গেল ৩ বাংলাদেশির
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে রুশ সেনাবাহিনীর হয়ে অংশ নেওয়া তিনজন বাংলাদেশি মারা গেছেন। এই ঘটনা ঘটেছে ১৮ মে, রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায়।
নিহতরা হলেন কিশোরগঞ্জের মো. জাহাঙ্গীর হোসাইন (২৫), মাদারীপুরের মো. সুরুজ কাজী এবং কুমিল্লার মো. ইউসুফ খান। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। মানব পাচারকারীদের প্রতারণার কারণে তারা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন।
রাশিয়ার একই সেনা ক্যাম্পে থাকা মৃদুল নামে আরেকজন বাংলাদেশি যুবক ঘটনার চার দিন পর জাহাঙ্গীরের পরিবারের কাছে মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহত জাহাঙ্গীর হোসেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন।
পরিবারের সূত্রে জানা গেছে, পরিবারের দায়িত্ব নিতে প্রায় তিন মাস আগে একটি এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান জাহাঙ্গীর। সেখানে প্রথমে তাকে শূকরের খামারে কাজ করতে হয়। পর্যাপ্ত খাবার না পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সুস্থ হলে রেস্টুরেন্টে চাকরি দেয়ার কথা বলে ওই এজেন্সি জাহাঙ্গীরসহ সাতজন বাংলাদেশিকে রাশিয়ান সেনাবাহিনীর হাতে তুলে দেয়। সেখানে তাদের জোর করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়।
রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি শুধু জাহাঙ্গীরের স্ত্রী জানতেন। দুই সপ্তাহ আগে পরিবারের সঙ্গে শেষবার কথা বলার সময় জাহাঙ্গীর বলেছিলেন, তিনি কিছুদিন নেটওয়ার্কের বাইরে থাকবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, অফিশিয়ালি এখনো কোনো চিঠি না পেলেও সংবাদ পেয়ে আমরা নিহত জাহাঙ্গীর হোসাইনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা রাশিয়ায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা বলেন, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি তাকে জানিয়েছেন। তিন সঙ্গে সঙ্গে বিয়য়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানয়েছেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবো সেভাবেই ব্যবস্থা নওয়া হবে।

No comments