শিরোনাম

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচার, যুবক গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

পিরোজপুরের জিয়ানগরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে মো. জুয়েল কাজী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জুয়েল কাজী উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে। 

এলাকাবাসী জানায়, জুয়েল প্রায়ই নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে ভিডিও তৈরি করে এবং সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালায়। এলাকায় ছাত্রলীগের বিভিন্ন গোপন মিটিংয়ে তার উপস্থিতি থাকে বলেও এলাকাবাসী জানিয়েছে।

জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহব্বত খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে জুয়েল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে আপত্তিকর ভিডিও তৈরি করেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুয়েল কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে পিরোজপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

No comments