শিরোনাম

ঈদযাত্রা শুরু, ট্রেনে উচ্ছ্বাসে ঢাকা ছাড়ছেন মানুষ

চ্যানেল টেন ডেস্কঃ

পবিত্র ঈদুল আজহা আসতে আর মাত্র চার দিন বাকি। এরই মধ্যে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা।

সরেজমিনে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে—অনেক মানুষ ট্রেনে ঢাকা ছাড়ছেন। প্রতিটি ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে। নেই শি‌ডিউল বিপর্যয়ের কোনো অভিযোগও।

আজ শনিবার (২৩ মে) দুপুরে কমলাপুর রেলস্টেশন প‌রিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের স‌চিব ফাহিমুল ইসলাম।

তিনি জানান, শিডিউল বিপর্যয় ঠেকাতে সব ধরনের প্রস্তুতি আছে রেলের। এবারের ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই।

ট্রেনের ছাদে ওঠা রোধে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

কমলাপুরের স্টেশন ম্যানেজার জানান, আগামীকাল রোববার (১৪ মে) থে‌কে ঈদের বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।

No comments