রংপুরে ২১ মাস পর সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চ্যানেল টেন ডেস্কঃ
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান (অপসারিত) নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। চব্বিশের জুলাইয়ের আন্দোলনে সরকার পতনের পর তিনি প্রায় ২১ মাস আত্মগোপনে ছিলেন।
মঙ্গলবার (৫ মে) ভোরে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ দুপুরে আদালতে হাজির করা হবে।
তিনি আরও জানান, নুর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা চলমান রয়েছে। তাকে আইনের আওতায় আনতে অভিযান চালানো হয়।
No comments