শিরোনাম

দোয়ারাবাজারে হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

চ্যানেল টেন ডেস্কঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে সফিক মিয়া নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সফিক মিয়া ওই গ্রামের বিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও সফিক মিয়া হাওরে হাঁস রাখতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, বজ্রপাতে এক হাঁস খামারির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

No comments