শিরোনাম

বিইউপিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ

চ্যানেল টেন ডেস্কঃ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘Freshers Reception 2025-2026 অনুষ্ঠানটি গত ২৯ (এফএএসএস) ও ৩০ (এফএসটি) এপ্রিল এবং ১০ (এফবিএস এবং এফএসএসএস) মে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বিইউপির একাডেমিক এবং প্রশাসনিক বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিইউপি-তে ভর্তি হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান।

তিনি শৃঙ্খলা, সততা, নৈতিকতা, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ, এবং আত্মবিশ্বাসকে একজন শিক্ষার্থীর অপরিহার্য গুণ হিসেবে উল্লেখ করেন।

উপাচার্য মহোদয় বলেন, ‘বিইউপি শিক্ষার্থীদের শুধু একাডেমিক উৎকর্ষে নয় বরং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরো উল্লেখ করেন যে, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিইউপি ফলাফলভিত্তিক ও প্রয়োগমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে আসছে। নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

No comments