শিরোনাম

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎সারাদেশে চলমান অস্ত্র ও মাদক উদ্ধার, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো বিরোধী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার  করেছে জেলা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম পিপিএম।

‎গত রোববার রাতে (৩ মে) জেলা পুলিশের অভিযানে কুড়িগ্রামের রাজারহাটে ১৭ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, কুড়িগ্রাম সদর উপজেলার ১শ ৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস টাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন, রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনসহ ১৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারখন্দকার ফজলে রাব্বি, পিপিএম স্যারের নির্দেশে জেলায় মাদক-জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলায় মাদক ও জুয়াসহ ২০ জনকে গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

No comments