শিরোনাম

আজিমপুর সরকারি কলোনির পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানীর লালবাগের আজিমপুর সরকারি কলোনি পুকুরে ডুবে মো. জাহেন (১৫) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (২৫ মে) বিকেল ৪টার নাগাদ অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজিমপুর সরকারি কলোনির সিকিউরিটি ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, আজ দুপুরের পর জাহেন তার বন্ধু মাহিরের সঙ্গে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে যায়। পরে বিষয়টি আমাদেরকে জানানো হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান জাহেন আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

No comments