বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিটন গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কমিটির সদস্য অরুন কান্তি রায় সিটনকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবি ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।
জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা সিটন কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে গাঢাকা দিয়ে ঢাকায় পলাতক ছিল।
তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
No comments