স্পোর্টস কার ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
চ্যানেল টেন ডেস্কঃ
রাজধানীতে স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে আয়োজিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রদর্শনীর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন। সেখানে খালখনন কর্মসূচি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত একটি সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।

No comments