লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় প্রবাসী বাংলাদেশি নারী নিহত
চ্যানেল টেন ডেস্কঃ
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় হামলার সময় নিহত হন তিনি।
নিহত মিজ দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।
দূতাবাস জানায়, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে দূতাবাস।
তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন

No comments