শিরোনাম

ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মজনু মন্ডল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত মজনু মন্ডল উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মৃত মন্তাজ মন্ডলের ছেলে।

‎পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধুনট থানার এএসআই শাহজাহান আলী ও সেলিম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় মাঝবাড়ী পূর্বপাড়া গ্রামের একটি ইউক্লিপটার বাগান থেকে মজনু মন্ডলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৯ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস শুকুর জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ২৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

No comments