শিরোনাম

বগুড়ায় আতা ফল পাড়াকে কেন্দ্র করে যুবক খুন

চ্যানেল টেন ডেস্কঃ

বগুড়ার শহরে আতা ফল পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রবিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া শিববাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়ার মিরাজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আতা ফল পাড়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে রবিনের বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার কথা বলে রোববার রাতে তাকে ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় ডেকে নেওয়া হয়।

সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রবিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

No comments